২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেল্টা স্পিনার্স ১০% লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 04:16 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ১০ টি কের নতুন শেয়ার পাবে।

ডেল্টা স্পিনার্স শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ ঘোষণা করেছে ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য।

এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা; শেয়ার প্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ১৫ টাকা ৫০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।