২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএস বেড়েছে সিঙ্গার বিডির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রকৌশল খাতের কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস করেছে ৩ টাকা ৪৫ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

এ বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৪৮ পয়সা।

তিন মাসে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা।