২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক এশিয়ার ইপিএস কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 02:25 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৩১ পয়সা ইপিএস করেছে ব্যাংক খাতের কোম্পানিটি; গত বছরের একই সময়ে যা ছিল ৮৩ পয়সা।

বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৩ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৩৩ পয়সা।

চলতি বছরের শেষ তিন মাসে (এপ্রিল- জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা।