২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রগতি লাইফের পর্ষদ সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সেদিন বিকাল সাড়ে ৪টায় এই সভা শুরু হবে।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষিত হতে পারে।

একই সভায় কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিবেদন থেকে কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ লভ্যাংশ দেয়; যার ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।