২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে শেয়ার ‘উপহার’ ঢাকা ব্যাংকের পরিচালকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এম এন এইচ বুলু তার মেয়েকে সাড়ে ৩ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এই উদ্যোক্তা পরিচালক তার মেয়ে নুসরাত লায়লাকে সাড়ে ৩ লাখ শেয়ার উপহার দিবেন।

বুলুর কাছে কোম্পানির মোট ১ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৭৬৫টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে মেয়েকে দেবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অনুমোদনের পরই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার উপহার দেওয়া যাবে।