ঈদের ছুটির পর দরপতন পুঁজিবাজারে
ঈদের লম্বা ছুটির পর প্রথম দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৫ পয়েন্টে নেমেছে।
ডিএসইতে ২০৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৪ দশমিক ৫০ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৮৭ পয়েন্ট অবস্থান করছে।
লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৭টি ও অপরিবর্তিত রয়েছে ১৯ টির।
