২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে সুচক ও লেনদেন

নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের দিন দেশের উভয় পুঁজিবাজারে বেড়েছে সূচক এবং লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৬ পয়েন্ট হয়েছে।

এদিন এই বাজারে ৪৯৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৭.৮৩ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৬৯১ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৫৪.৩৪ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টিরদাম।