লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।
মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৪৩১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে ১২ দশমিক ৮০ শতাংশ কম।
এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স মাত্র ১ পয়েন্ট বেড়ে ৪৩৩০ পয়েন্টে উঠেছে।
ডিএসইএস বা শরীয়াহ ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে একহাজার ৬৬ ও একহাজার ৬৮১ পয়েন্টে উঠেছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।
এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে উঠেছে ১৩ হাজার ৩১১ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
