২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃস্পতিবার দিন শেষে এই ব্যাংকের শেয়ারের দর আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৫০ শতাংশ কমে ৮ টাকা ১০ পয়সায় নেমেছে।

৯ দশমিক ৩৩ শতাংশ দরপতন নিয়ে কমার তালিকার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো সিনথেটিক্স।

এরপর রয়েছে যথাক্রমে ঢাকা ব্যাংক (৮ দশমিক ৬৭ শতাংশ), জাহিন স্পিনিং (৬ দশমিক ৯৭ শতাংশ), শাইনপুকুর সিরামিক্স (৬ দশমিক ৪৫ শতাংশ), ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং (৫ দশমিক ৮৪ শতাংশ), দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিং (৫ দশমিক ৫০ শতাংশ), লংকাবাংলা ফাইন্যান্স (৪ দশমিক ৯৯ শতাংশ), বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট (৪ দশমিক ৭৬ শতাংশ) এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৪ দশমিক ৭৩ শতাংশ)।

দর হারানোর এই তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।