২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজ পাইপসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে কোম্পানিটির কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 03:33 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধাবার পর্যন্ত তিন কার্যদিবসে এই শেয়ারের দর ৩০ শতাংশ বাড়ার পর কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে নোটিস পাঠায় ডিএসই ।

জবাবে প্রকৌশল খাতের এই কোম্পানি বলেছে, “এই শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্যের ভূমিকা নেই।”

১৭ এপ্রিল আজিজ পাইপসের শেয়ারের সমাপনী দর ছিল ৩২ টাকা ৫০ পয়সা, যা রোববার বেড়ে ৪২ টাকা ২০ পয়সায় উঠে।