২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে ড্রাগন সোয়েটার

শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 01:56 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশের এ সুপারিশ করেছে।

আগামী ২৫ মে মালিবাগের ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে কোম্পানির বিশেষ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ১১ মে।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ দশমিক ৬৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ দশমিক ৪৭ টাকা।