পাইওনিয়ার ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্সুরেন্স।
বিমা খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
গত বছর পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২১ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ জুন, যার জন্য রেকর্ড ডেট ১০ মে।
