২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই থেকে সরকারের আয় কমেছে ৩ কোটি টাকা 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও এর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় প্রায় তিন কোটি টাকা কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 01:41 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

চলতি বছরের মার্চে রাজস্ব আদায় তার আগের মাসের তুলনায় ১৪ শতাংশের বেশি কমেছে বলে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত মাসে ডিএসই ও সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের মোট রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৪৭ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ২১ কোটি ১২ লাখ ৯৯ হাজার ৫৮৪ টাকা। অর্থাৎ ২ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার ৫৩৭ টাকা কমেছে।

এর মধ্যে মার্চে শুধু ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় আগের মাসের চেয়ে ২ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার ৭৪৪ টাকা কমে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৩৭২ টাকা হয়েছে।

আর ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে আদায় ৬৪ লাখ ৪৮ হাজার ৭৯৩ টাকা কমে ৭ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৬৭৫ টাকায় নেমেছে।

এছাড়া একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় এক তৃতীয়াংশের বেশি কমেছে।

ফেব্রুয়ারিতে ডিএসই আদায় করেছিল ৩ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকা। মার্চে এর পরিমাণ ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা কমে ২ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকায় নেমেছে।