দরপতনের শীর্ষে সমতা লেদার কমপ্লেক্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনেদেনে সবচেয়ে বেশি দর কমেছে সমতা লেদার কমপ্লেক্সের।
বৃহস্পতিবার দিন শেষে চামড়া শিল্প খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে কমেছে ৭ দশমিক ২২ শতাংশ।
এদিন ৫ দশমিক ৫৬ শতাংশ দরপতন নিয়ে ১০ কোম্পানির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ।
এরপর রয়েছে যথাক্রমে জিল বাংলা সুগার মিলস্ (৫ দশমিক ১৭ শতাংশ), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স (৫ শতাংশ), স্টাইলক্রাফট (৪ দশমিক ১১ শতাংশ), সোনারগাঁ টেক্সটাইল (৪ দশমিক ০৮ শতাংশ), মুন্নু জুন স্টাফলার (৩ দশমিক ৭৮ শতাংশ), মেট্রো স্পিনিং (৩ দশমিক ৬৬ শতাংশ), লিন্ডে বাংলাদেশ (৩ দশমিক ৫৯ শতাংশ) এবং নর্দান জুট মেনুফেকচারিং (৩ দশমিক ৩৬ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
