২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ব্যাংকের বুধবারের বোর্ড সভা হচ্ছে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বুধবারের সভার তারিখ পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

অনিবার্য কারণে এই সভা পেছানো হয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ৩০ মার্চের পরিবর্তে ৭ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

পুরনো খবর:

যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ৩০ মার্চ