২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ৩০ মার্চ

যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 10:54 AM

Updated : 20 Aug 2022, 12:16 PM

ওই দিন বিকেল সাড়ে ৩টায় এই সভা হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

বৈঠকে ব্যাংকের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই সভা থেকেই ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।