সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১২ পয়েন্টে উঠে।
ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে এক দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩০৩ কোটি এক লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে উঠে।
সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২ দশমিক ২০ শতাংশ বেড়ে ২০ কোটি ০৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।
