আড়াই ঘন্টায় ঊর্ধ্বগতিতে সূচক
সপ্তাহের তৃতীয় দিনে প্রথম আড়াই ঘন্টার লেনদেনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১১ পয়েন্টে উঠে।
এই সময়ে ডিএসইতে লেনদেন হয় ১৬৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার; হাতবদল হওয়া ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির দাম।
এই আড়াই ঘণ্টায় সিএসইতে লেনদেন হয় ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার; হাতবদল হওয়া ২০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির।
