ড্রাগন সোয়েটারের লেনদেন শুরু বুধবার
পুঁজিবাজারে নবাগত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ারের লেনদেন বুধবার শুরু হবে।
ডিএসএসএল (DSSL) ট্রেডিং কোড ও ১৭৪৭১ কোম্পানি কোড নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে এই শেয়ার।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
ড্রাগন সোয়েটার ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা তুলবে।
বাজার থেকে তোলা অর্থ যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ ক্রয়, ভবন ও ভৌত অবকাঠামো নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
এই কোম্পানির পাঁচ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।
