২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগন স্পিনিংয়ের শেয়ার লটারি জয়ীদের হিসাবে জমা

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন হয়েছে বলে সিডিবিএল ওয়েবসাইটে জানানো হয়েছে ।

১৬ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই ড্র অনুষ্ঠিত হয়।

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয় গত ১৭ জানুয়ারি। চলে ২৬ জানুয়ারি পর্যন্ত। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল।

৭ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করার অনুমোদন পায়। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি এ টাকা সংগ্রহ করে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন কেনা, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৫ বছরের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।