২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগন সোয়েটারের আইপিওর লটারি মঙ্গলবার

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দে লটারির ড্র মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 05:53 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ড্র অনুষ্ঠিত হবে বলে কোম্পানির ইস্যু ম্যানেজার স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সিনিয়ির এক্সিকিউটিভ সৈয়দ মুজাহিদুল ইসলাম জানিয়েছেন।

ড্রাগন সোয়েটার ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থে কোম্পানিটি কারখানার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্রয়, ভবন ও আনুষঙ্গিক নির্মাণকাজ ও চলতি মূলধন যোগান দেওয়াসহ আইপিও প্রক্রিয়ায় ব্যয় নির্বাহে খরচ করবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০১৪ সালে ড্রাগন সোয়েটারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা; সর্বশেষ হিসাব বছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা।