পুঁজিবাজারে সূচক কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩০ পয়েন্টে নেমেছে।
আগের দিনের চেয়ে লেনদেন ৮ দশমিক ১১ শতাংশ কমে ৩৪০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে নামে।
আগের দিনের চেয়ে লেনদেন ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪৭টি ও অপরিবর্তিত রয়েছে ২৫ টির।
