তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা
বার্জার পেইন্টস বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে বার্জার পেইন্টস মোট ৩৭০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১০ শতাংশ ও এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাড়ে ৬ শতাংশ লভ্যাংশ দেবে।
এই তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের জন্য উল্লেখিত লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
বার্জার পেইন্টসের ১৮০% লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৪ টাকা ৩৭ টাকা পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮৬ টাকা ৪২ পয়সা।
২০০৬ সালে বার্জার পেইন্টস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এজিএম ২৭ এপ্রিল বেলা ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৬ এপ্রিল।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড মুনাফা হয়েছে একটাকা ২৬ পয়সা; শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদমূল্য ১৪ টাকা ২৮ পয়সা।
এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৫ এপ্রিল।
সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির মোট আয় হয়েছে ৫ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা ও ইউনিটপ্রতি আয় হয়েছে ৪৬ পয়সা।
ক্রয়মূল্য অনুযায়ী, ইউনিটপ্রতি সম্পদ মূল্যের পরিমাণ হচ্ছে ১১ টাকা ১২ পয়সা এবং বাজারমূল্য অনুযায়ী সম্পদ মূল্যের পরিমাণ ১০ টাকা ৮০ পয়সা।
আগের বছর ফান্ডটি ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১২ সালে এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
