২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটালের বোর্ডসভা ২১ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২১ মার্চ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:41 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

ওই দিন বিকাল পৌনে ৩টায় অনুষ্ঠেয় বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের দুই কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভায় দুই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।