বৃহস্পতিবার ইউনাইটেড ফিন্যান্সের লেনদেন বন্ধ
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থি খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, মঙ্গলবার এই শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয়ে শেষ হয় বুধবার।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ।
প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দুই টাকা ২২ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা।
ইউনাইটেড ফিন্যান্স ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
