২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি দর পতন জিলবাংলা শেয়ারের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে জিলবাংলা সুগারের ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 06:30 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, সোমবার এ প্রতিষ্ঠানের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬ দশমিক ৩০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৫ দশমিক ৭০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে হাওয়া ওয়েল টেক্সটাইল। এর দর কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মেঘনা কনডেন্সড মিল্ক (৬ দশমিক ৪৯ শতাংশ), গ্লোবাল হেভী (৫ দশমিক ৪০ শতাংশ), জিপিএইচ ইস্পাত (৫ দশমিক ৩৮ শতাংশ), বাটা সু (৫ দশমিক ২৩ শতাংশ), জুট স্পিনার্স (৫ দশমিক ১৮ শতাংশ), বিডি ল্যম্পস (৫ দশমিক ১৪ শতাংশ), গ্রামীণ ফোন (৪ দশমিক ৮৭ শতাংশ) এবং লিব্রা ইনফিউশন (৪ দশমিক ৬৭ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়েছে।