অলটেক্স ইন্ডাস্ট্রিজ-ফেব্রিক্স মার্জারে ইজিএম ১৯ মার্চ
অলটেক্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে তার সহযোগী প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্সের একীভূতকরণে বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, আগামী ১৯ মার্চ এই ইজিএম হবে। এজন্য ৫ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানি দুটি একীভূত হওয়ার বিষয়ে উচ্চ আদালতের আদেশ পাওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৯ মার্চ দুপুর ১২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোম্পানির রেজিস্টার্ড অফিসে ইজিএম হবে।
গত মাসে কোম্পানি দুটি একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
