২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলটেক্সের দর বৃদ্ধিতে মূল্য সংবেদনশীল তথ্য নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 02:35 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

গত এক মাস ধরে শেয়ারের দাম বাড়তে থাকায় এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে চেয়ে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানিটিকে চিঠি দিয়েছিল।  

চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য না থাকার কথা জানিয়েছে বলে বুধবার ঢাকা স্টক একসচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়।