একীভূত হচ্ছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও অলটেক্স ফেব্রিক্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে এর অঙ্গ প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্স একীভূত হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদনের পর তা কার্যকর হবে।
চলতি হিসাব বছরের শুরুর দিন গতবছরের ১ জুলাই ধরে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করছে কোম্পানিটি।
একীভূতকরণের ক্ষেত্রে অলটেক্স ইন্ডাস্ট্রিজের একটি শেয়ারের বিপরীতে অলটেক্স ফেব্রিক্সের শেয়ারের পরিমাণ ধরা হয়েছে ০.৩০টি।
দুই কোম্পানির নিট সম্পদমূল্যের হিসাবে ঠিক হওয়া এ অনুপাতে পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে।
কোম্পানি আইন অনুযায়ী একীভূতকরণের খসড়া প্রসপেক্টাস উচ্চ আদালতে উপস্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছেভ
বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
