২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড ফাইন্যান্স ১৫% লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি, যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার।

ইউনাইটেড ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন রোডে অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ১০ মার্চ।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৩৪ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ২২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৭ টাকা ৪৯ পয়সা।

আগের বছরও কোম্পানিটি একই লভ্যাংশ দিয়েছিল।

১৯৯৪ সালে ইউনাইটেড ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।