২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসে নর্দার্ন জুটের ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে আগের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি ১৭ পয়সা বেশি আয় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 02:04 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে নর্দার্ন জুট শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৬৫ পয়সা।

আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪৮ পয়সা।

ছয় মাসের হিসাবে এ কোম্পানি শেয়ারপ্রতি আয়ে লাভে থাকলেও দ্বিতীয় প্রান্তিকের হিসাবে লোকসানে রয়েছে।

গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে নর্দার্ন জুটের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা।

২০১৪ সালের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ২২ পয়সা লাভ করেছিল।

তবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় করেছে একটাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা।