০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদের জালে বার্সেলোনার ৭ গোল

দলের বিশাল জয়ে একাই ৪ গোল করেছেন ক্লাউদিয়া পিনা।

রেয়াল মাদ্রিদের জালে বার্সেলোনার ৭ গোল

ক্লাউদিয়া পিনা করেন চার গোল। ছবি: বার্সেলোনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 01:52 AM

Updated : 05 Oct 2026, 01:59 AM

প্রথমার্ধে ক্লাউদিয়া পিনা একাই করলেন চার গোল। এই সময়ে দলের গোল হলো আরও একটি। লড়াইয়ের আর বাকি থাকে কী! বিরতির পর রেয়াল মাদ্রিদের জালে আরও দুইবার বল পাঠিয়ে বিশাল জয় তুলে নিল বার্সেলোনা।

স্পেনের নারীদের শীর্ষ লিগ লিগা এফ-এ রোববার রাতে কাম্প নউয়ে ৭-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন পিনা। ২৮ ও ৩২তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৫ বছর বয়সি এই স্প্যানিশ স্ট্রাইকার।

৩৩তম মিনিটে স্কোরশিটে নাম লেখান কারোলিন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন পিনা। এরপর ৫৫তম মিনিটে এওয়া পাহর ও ৮৮তম মিনিটে শেরতেনলিব গোলের দেখা পান।

রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২৮টি অফিসিয়াল ম্যাচের ২৭টিই জিতল বার্সেলোনার মেয়েরা। এই ম্যাচগুলোয় ১১৪ গোল করার বিপরীতে তারা হজম করে কেবল ১৩টি।

এবারের লিগে ছয় ম্যাচে শতভাগ সাফল্যে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেয়াল।