ভিয়ারেয়ালকে গোলবন্যায় ভাসাল পিএসজি
এবারের চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামলেই প্রতিপক্ষের জালে গোল উৎসব করছে শিরোপাধারীরা, চার ম্যাচেই করল ২০ গোল!
৯-১৭, ঘড়ির কাঁটায় এই আট মিনিট ভিয়ারেয়ালের জন্য যেন অভিশাপ হয়ে আসে। এই সময়েই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় পিএসজি। ম্যাচের গতিপথে বদল আনার মতো কিছুই করতে পারেনি স্প্যানিশ দলটি। বরং পরে আরও গোল করে বিশাল জয় তুলে নেয় ইউরোপ চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৬-০ গোলে জিতেছে পিএসজি। ফাবিয়া রুইস করেন জোড়া গোল। একবার করে জালের দেখা পান জুয়াও নেভ্স, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বুলি।
(বিস্তারিত আসছে)
