ছবিতে বাংলাদেশের জয়ের গল্প
টুর্নামেন্টে টিকে থাকতে বলতে গেলে জয়ের বিকল্প ছিল না। মালদ্বীপের বিপক্ষে শুরুতে গোল হজম করে বাংলাদেশের জন্য কাজটা হয়ে ওঠে আরও কঠিন। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল হাভিয়ের কাবরেরার দল। উজ্জীবিত ফুটবল খেলে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে দিল লাল-সবুজ জার্সিধারীরা। সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনাও টিকিয়ে রাখল ভালোভাবে। ছবি: বাফুফে
