চোট কাটিয়ে ফিরছেন বার্সার মূল গোলরক্ষক
এই স্প্যানিয়ার্ডের ম্যাচের শুরু থেকে খেলতে আপাতত কোনো সমস্যা দেখছেন না কোচ।
সপ্তাহ তিনেক আগে পাওয়া চোট থেকে সেরে উঠেছেন জোয়ান গার্সিয়া। ফলে আসছে ম্যাচে তার খেলতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গত মাসের মাঝামাঝি রেসিং সান্তানদেরের বিপক্ষে বার্সেলোনার ৭-২ গোলে জেতা লিগ ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে আঘাত পান গার্সিয়া। ফলে আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগায় দলের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
মূল গোলরক্ষককে না পেলেও পরের ম্যাচে লা লিগায় সেভিয়ার বিপক্ষে জিততে সমস্যা হয়নি বার্সেলোনার। লম্বা বিরতি শেষে লিগ ম্যাচ দিয়েই মাঠে ফিরছে দলটি, শনিবার গেতাফের বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা।
আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক জানালেন, শুরু থেকেই হয়তো খেলতে পারবেন গার্সিয়া।
“(দমিনিক) লিভাকোভিচ সবসময়ই একটা বিকল্প, ঠিক যেমন তেক (ভয়চেখ স্ট্যান্সনি)। কিন্তু আজ আমরা যেমন দেখলাম, জোয়ান খুব ভালো অবস্থায় আছি এবং আমার মনে হয়, সে শুরু থেকে থেলতে পারবে।”
চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার আট ম্যাচের সাতটিতেই খেলেছেন তিনি। এর তিনটিতে রেখেছেন জাল অক্ষত।
কাম্প নউয়ে শনিবার তাদের গেতাফের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১০টায়।
