২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগে পরিসংখ্যানের উঁকি

আনতে না চাইলেও মারাকানার ফাইনালে ঘুরে ফিরে আসবেই ১৯৮৬ অথবা ১৯৯০। দক্ষিণ আমেরিকা আর ইউরোপের দুই পরাশক্তির চিরন্তন এই লড়াইয়ের আগে অতীত ফুড়ে উঁকি দিচ্ছে তাই পরিসংখ্যান। যেখানে কখনো এগিয়ে জার্মানি, কখনো আবার আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 05:30 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

তবে পরিসংখ্যান সবসময়ই মায়াবী এক বিভ্রম। এখানে শুধু চোখ বুলিয়েই নেয়া যায়। পরিসংখ্যান থেকে কখনোই সমাধানে আসা যায় না-কে হাসবে শেষ হাসি! এটা দেখতে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে।   

পরিসংখ্যানের আলোয়:

স্টেডিয়াম: মারাকানা স্টেডিয়াম, রিও দে জেনেইরো

ধারণক্ষমতা: ৭৪ হাজার ৭৩৮

ম্যাচ শুরু: রোববার রাত ১টা (বাংলাদেশ সময়)

রেফারি: নিকোলা রিস্সলি(ইতালি)

মুখোমুখি লড়াই:

# বিশ্বকাপে আর্জেন্টিনা-জার্মানি তৃতীয় ফাইনাল এটি (পশ্চিম জার্মানি সহ)। ১৯৮৬ সালে প্রথমটি ৩-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ১৯৯০ সালের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নেয়া জার্মানরা।

# ১৯৮৬ সালের ফাইনালের জয়টিই বিশ্বকাপে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র জয়।

মুখোমুখি হওয়া ৬ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে তারা। ড্র হয়েছে দুটি ম্যাচ।

# দুটি বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছেই হেরে বাদ পড়েছে আর্জেন্টিনা।

# ১৯৭৪ বিশ্বকাপের পর বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়টি জার্মানির কাছেই। গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ৪-০ গোলে হেরেছিল তারা।

# দুই দলের সবশেষ দেখা ২০১২ সালে। ফ্রাঙ্কফুর্টের সেই প্রীতি ম্যাচে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে আর্জেন্টিনা:

# এই বিশ্বকাপে চারটি ম্যাচে কোনো গোল খায়নি আর্জেন্টিনা। নকআউট পর্বে এখনো কোনো গোল হজম করেনি তারা।

# লিওনেল মেসি এ পর্যন্ত ২১টি সুযোগ তৈরি করেছেন, এই বিশ্বকাপে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে এই সংখ্যাটা বেশি।

# সবশেষ তিন ম্যাচে মেসি গোল পাননি। আলেহান্দ্রো সাবেইয়া আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক ম্যাচে টানা ৪ ম্যাচ কখনই গোলহীন কাটেনি মেসির।

# ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপে এখনো পর্যন্ত কোনো দল টানা তিন আসরে নক-আউট পর্বে একই প্রতিপক্ষের কাছে হারেনি।

# আর্জেন্টিনা দলের গড় বয়স ২৯ বছরের একটু নিচে। চ্যাম্পিয়ন হলে ইতালিকে সরিয়ে (২০০৬ বিশ্বকাপ) সবচেয়ে বয়সী বিশ্বকাপজয়ী দল হবে তারা।

# এই বিশ্বকাপে কোনো ম্যাচেই পিছিয়ে না পড়া একমাত্র দল আর্জেন্টিনা।

# দুটি বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। প্রথমটি ১৯৭৮ সালে, ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে। আর দ্বিতীয়টি ১৯৮৬ সালের ফাইনালে ৩-২ গোলে জার্মানিকে হারিয়ে।

আর্জেন্টিনার সেরা:

সর্বোচ্চ গোলদাতা: লিওনেল মেসি (৪টি)

সর্বোচ্চ ট্যাকল: হাভিয়ের মাসচেরানো (১৮টি)

সর্বোচ্চ শট: আনহেল দি মারিয়া (২৫টি)

সর্বোচ্চ দূরত্ব অতিক্রম: হাভিয়ের মাসচেরানো (৬৭.২ কিলোমিটার)

সর্বোচ্চ পাস: হাভিয়ের মাসচেরানো (৪৭৮টি)

বিশ্বকাপে জার্মানি:

# জার্মানি (পশ্চিম জার্মানিসহ) রেকর্ড অষ্টমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলছে। আগের সাতটি ফাইনালের ৩টি জিতেছে তারা, হেরেছে ৪টি।

# সবচেয়ে বেশি (৪টি) ফাইনাল হারা দলও জার্মানি। এর মধ্যে ৩টি হারই তাদের সবশেষ খেলা ৪টি ফাইনালে।

# এবার চ্যাম্পিয়ন হলেই শিরোপা-সাফল্যে ৪টি বিশ্বকাপ জেতা ইতালিকে ধরে ফেলবে জার্মানি, ৫টি বিশ্বকাপ জেতা একমাত্র দল ব্রাজিল।

# রোববারের ফাইনাল জিতলেই দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপজয়ী ইউরোপের একমাত্র দল হয়ে যাবে জার্মানি।

# সবশেষ খেলা ১৭টি আন্তর্জাতিক ম্যাচে হারেনি জার্মানি (১২টি জয়, ৫টি ড্র)। জার্মানির শেষ পরাজয়টি ২০১৩ সালের জুনে, যুক্তরাষ্ট্রের কাছে প্রীতি ম্যাচে ৪-৩ গোলে।

# বিশ্বকাপে মোট ১২ ম্যাচে টমাস মুলারের গোল ১০টি; আর ৬টি গোলে সহায়তা আছে তার। 

জার্মানির সেরা:

সর্বোচ্চ গোলদাতা: টমাস মুলার (৫টি)

সর্বোচ্চ ট্যাকল: বেনেডিক্ট হুভেডেস (১৬টি)

সর্বোচ্চ শট: টমাস মুলার (১৬টি)

সর্বোচ্চ দূরত্ব অতিক্রম: টমাস মুলার (৬৮.৮ কিলোমিটার)

সর্বোচ্চ পাস: ফিলিপ লাম (৪৫৮টি)

ফাইনাল পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে ২ দল:

আর্জেন্টিনা

পরিসংখ্যান

জার্মানি

৬

ম্যাচ

৬

৮

গোল

১৭

১

সেট পিস থেকে গোল

৩

৬১

লক্ষ্যে গোলের প্রচেষ্টা

৬৪

৪৪

কর্নার (পক্ষে)

৩২

৬৪

ফাউল

৭১

৬

হলুদ কার্ড

৪

০

লাল কার্ড

০

১১৩.৯

ম্যাচ প্রতি দূরত্ব অতিক্রম

১১৬

২ হাজার ৯২৮

সঠিক পাস

৩ হাজার ৪২১

৭৮%

সঠিক পাসের হার

৮২%