২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরার লড়াইয়ে মেসি-নেইমার-রবেন, ৪ জার্মান

বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিল তারকা নেইমার। গোল্ডেন বল পাওয়ার লড়াইয়ে তাদের সঙ্গে আছেন জার্মানির চার খেলোয়াড়ও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 01:00 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

ব্রাজিলকে বিধ্বস্ত করে ফাইনালে ওঠা জার্মানির টমাস মুলার, অধিনায়ক ফিলিপ লাম, টনি ক্রুস ও মাটস হুমেলস আছেন সংক্ষিপ্ত তালিকায়।

মেসি ছাড়াও তালিকায় আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ঠাঁই পেয়েছেন আনহেল দি মারিয়া ও হাভিয়ের মাসচেরানো।

শুক্রবার ফিফা ঘোষিত ১০ জনের তালিকার অন্য দুই জন নেদারল্যান্ডসের আরিয়েন রবেন ও কলম্বিয়ার হামেস রদ্রিগেস।

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। অ্যাডিডাস গোল্ডেন বল বিজয়ীর নাম ঘোষণা করা হবে রোববারের ফাইনালের পর।

এর আগে গোল্ডেন বল জিতেছিলেন পাওলো রস্সি, দিয়েগো মারাদোনা, সালভাতোরে স্কিলাচ্চি, রোমারিও, রোনালদো, অলিভার কান, জিনেদিন জিদান ও দিয়েগো ফোরলান।