২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল-রাজাদের ভাবনায় শুধুই শিরোপা

মিরোস্লাভ ক্লোসা আর টমাস মুলার-বিশ্বকাপে জার্মানির এই দুই তারকার সব মিলিয়ে গোলের সংখ্যা ২৬টি। তবে রোববারের ফাইনালে তাদের চোখ ব্যক্তিগত অর্জনের দিকে নয়, জার্মানির সাফল্যই তাদের লক্ষ্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 10:41 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

১৬টি গোল নিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক ক্লোসা। আর দুই বিশ্বকাপে ১০ গোল মুলারের। মাঠে প্রতিপক্ষ ডিফেন্ডারদের আতঙ্ক তারা। তবে মাঠের বাইরে কোমল আচরণ আর মিষ্টভাষী চালচলনের জন্য সতীর্থদের খুব প্রিয় মানুষ ক্লোসা ও মুলার।

বিশ্বকাপে নায়কোচিত পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে তারা বিখ্যাত হতে পারেন, কিন্তু ১৯৯০ সালের পর বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া ইওয়াখিম লুভের দলে খুবই সাধারণ দুজন মানুষ তারা।

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে ক্লোসার চাওয়া একটাই-বিশ্বকাপ শিরোপা।

আমার কাছে গুরুত্বপূর্ণ দলের সাফল্য এবং অবশেষে রোববার শিরোপাটা উঁচিয়ে ধরা।"

গত দুটি ম্যাচে শুরুর একাদশে খেলেন ৩৬ বছর বয়সী ক্লোসা। এই বিশ্বকাপে এর আগে বদলি হিসেবেই খেলেন তিনি। তবে যখনই মাঠে নামেন, খেলাটা সমান উপভোগ করেন বলে জানান ক্লোসা।

ব্রাজিলের বিপক্ষে সেমি-ফাইনালে জার্মানির ৭-১ গোলের জয়ে স্কোরশিটে নাম লেখান ক্লোসাও। এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত। ব্রাজিল কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হন তিনি।

১.৮২ মিটার লম্বা এবং বিনয়ী স্ট্রাইকার ক্লোসা ক্লাব ক্যারিয়ারে লাৎসিও, কাইজারস্লাউটার্ন, ভার্ডার ব্রেমেন ও বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন। পোল্যান্ডে জন্ম নেয়া ক্লোসা জার্মানিতে থাকতে শুরু করেন ৮ বছর বয়স থেকে।

১৩৬ ম্যাচে ৭১ গোল করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা ক্লোসা এখনই তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে চান না।

ঠোটের কোনে হাসি নিয়ে ক্লোসা বলেন, "দুর্ভাগ্যবশত আমার মনে হয়, আমি এখনো খেলা চালিয়ে যেতে পারবো।"

২০০৬ বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী ক্লোসা মনে করেন, ২০১০ সালে গোল্ডেন বুট জেতা মুলার এবারও এই পুরস্কারটা জিততে পারেন। এই লড়াইয়ে এখনো পর্যন্ত কলম্বিয়ার হামেস রদ্রিগেস সবার চেয়ে এগিয়ে। ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে ছিটকে পড়া কলাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোল ৬টি। মুলার তার চেয়ে একটি গোল কম করেছেন।

জার্মানির হয়ে ৫৫ ম্যাচে ২২ গোল করা মুলার অবশ্য এই পুরস্কার নয়, জার্মানির সাফল্য চান।

“আমি আসলে এটা নিয়ে ভাবছি না। আমরা এখানে একটি দল হিসেবে টুর্নামেন্ট জিততে এসেছি। বাকি আর সব গৌণ।”