২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাওয়ার সময় হয়েছে স্কলারির: জিকো

ব্রাজিল দলে লুইস ফেলিপে স্কলারিকে আর দেখতে চান না জিকো। জার্মানির কাছে হেরে ষষ্ঠ শিরোপার স্বপ্ন শেষ হওয়ার পর অনেকের মনের কথাই বললেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 08:19 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

বেলো হরিজন্তেতে বুধবার সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যায় ব্রাজিল। এরপর জিকো স্কলারিকে সরিয়ে দেয়ার ব্যাপারে কথা বলেন।

"আমাদের তাকে (স্কলারি) ধন্যবাদ জানানো উচিত এবং ধন্যবাদ দেয়া উচিত (সহকারী) কোচ কার্লোস আলবের্তো পারেইরাকেও। কিন্তু এখন আমাদের ব্রাজিলের মতো কিভাবে খেলা যায় - এমন চিন্তা করার নতুন লোক প্রয়োজন।"

ব্রাজেলের নতুন কোচ হিসেবে নিজের পছন্দের কথাও জানালেন সাদা পেলে নামে পরিচিত জিকো।

"(রামালিয়ো) ব্রাজিলের লিগের দুর্দান্ত এক চ্যাম্পিয়নদের একজন। ব্রাজিলের লিগ জেতা বিশ্বের অন্যতম কঠিন।"

মুরিসি রামালিয়ো বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর কোচের দায়িত্বে আছেন।

এই বিশ্বকাপে স্কলারির দলটিকেই পছন্দ হয়নি জিকোর। লিগে গত মৌসুমে নিজেদের ক্লাবে নিয়মিত শুরুর একাদশে না খেলা অনেক খেলোয়াড়কেই স্কলারি বিশ্বকাপে রাখেন বলে উল্লেখ করেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপে (১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬) খেলা জিকো।