২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এটা ঐতিহাসিক মুহূর্ত'

ডাচদের বিপক্ষে শেষ চারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাওয়া জয়ে দারুণ খুশি আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 06:36 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

বুধবার সাও পাওলোর সেমি-ফাইনালে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেলেও ১২০ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি আর্জেন্টিনা। ডাচদেরও অবশ্য কোনো গোল করতে দেয়নি তারা।

ফলে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার কোনো লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে সের্হিও রোমেরোর বীরত্বে ৪-২ গোলে জিতে মারাকানায় লাতিন দলের উপস্থিতি নিশ্চিত করে দুইবারের চ্যাম্পিয়নরা।

দুই যুগ পর দেশকে ফাইনালে তুলে সাবেইয়া দারুণ উচ্ছ্বসিত।

“এটা ঐতিহাসিক এক মুহূর্ত। আমি খুব খুশি কারণ, আমরা ফাইনালে উঠেছি। এখন আমরা দেখব কি করা যায়।” শিরোপা জয়ের জন্য শতভাগ চেষ্টার কথা জানান কোচ সাবেইয়া।

আগামী রোববার রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে আর্জেন্টিনা।