২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্ভাগা' ওজিল

শুধু একটি নামই নেই, মেসুত ওজিল। ব্রাজিলকে বিধ্বস্ত করা ম্যাচটিতে গোল পাননি তিনি। গোলবন্যার ম্যাচে স্কোর শিটে নাম লেখাতে না পেরে নিজেকে দুর্ভাগা ভাবছেন জার্মানির এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 01:51 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

টমাস মুলার, মিরোস্লাভ ক্লোস, টনি ক্রুস, সামি খেদিরা, আন্দ্রে শুরলে-এই পাঁচ জনে মিলে ব্রাজিলের জালে ৭ বার বল পাঠিয়েছেন। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের উপহার দিয়েছেন তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের তিক্ত স্বাদ।

ব্রাজিলের হারের ব্যবধানটা আরো বড় করার সুযোগও পান ওজিল। কিন্তু ম্যাচের শেষ দিকে পাওয়া সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি।

সতীর্থরা গোল পেয়েছেন এবং দল বড় জয় পেয়েছে বলে ওজিল খুশি। তবু একটা অভাব বোধ করছেন আর্সেনালের মিডফিল্ডার।

"আমরা ম্যাচটি জিতেছি, এটা দারুণ এক ব্যাপার। কিন্তু কিছুটা শুন্যতা অনুভব করছি।"