২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের আবেদন নাকচ ফিফার

চিয়াগো সিলভার হলুদ কার্ডের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্রাজিল ফুটবল কনফেডারশনের (সিবিএফ) আবেদন ফিরিয়ে দিয়েছে ফিফা। তাই জার্মানির বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচে খেলার সুযোগ হচ্ছে না ব্রাজিল অধিনায়কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 01:07 AM

Updated : 22 Aug 2022, 06:40 PM

‘কোনো আইনি ভিত্তি’ না থাকায় সিবিএফের আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। 

গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষক দাভিদ ওসপিনাকে ফাউল করায় রেফারি সিলভাকে হলুদ কার্ড দেখান। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েন বিশ্বের অন্যতম সেরা এই ডিফেন্ডার।

ওই ম্যাচেই চোট পেয়ে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়। সঙ্গে রক্ষণভাগের অন্যতম ভরসা সিলভার অনুপস্থিতিতে আরো শক্তি হারাবে ব্রাজিল।

আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।