২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের মৃত্যুতে শোকাহত মেসিরা

স্বদেশী এক টিভি সাংবাদিকের  মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়। এ কারণে বুধবারের সূচিতে থাকা একটি সংবাদ সম্মেলন বাতিল করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 08:51 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক মিগুয়েল ‘তিতি’ ফেরনান্দেসের মেয়ে মারিয়া সোলেদাদ ফেরনান্দেস নামের বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে ছিলেন। সাও পাওলো থেকে বেলো হরিজন্তেতে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ২৬ বছর বয়সী মারিয়া। ওই দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। 

গত মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুয়ান কার্লোস ক্রেসপি জানান, মারিয়ার মৃত্যুতে খেলোয়াড়েরা খুবই শোকাহত। মারিয়ার মৃত্যুতে দলের কর্মকর্তা এবং আর্জেন্টিনার সাংবাদিকরা এক মিনিটের নীরবতা পালন করেন, এ সময় তাদের অনেকেই চোখেই পানি ছিল।

আগামী শনিবার ব্রাজিলিয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।