চোটের কারণে অনুশীলন করেননি নাভাস
কাঁধের চোটের কারণে বুধবার অনুশীলন করতে পারেননি কোস্টা রিকার গোলরক্ষক কেইলর নাভাস। তবে দলের চিকিৎসক মনে করেন, কোয়ার্টার-ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
শনিবার শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকা।
তিনি জানান, শনিবারের ম্যাচে খেলার মতো সুস্থ হয়ে উঠার জন্য নাভাসকে বিশ্রাম দেয়া হয়েছে।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টাইব্রেকারে গ্রিসের থিওফানিস গেকাসের শট ঠেকিয়ে দলকে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছে দেন লেভান্তে গোলরক্ষক নাভাস।
