২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সঙ্গেই থাকবেন ডি ইয়োং

কুঁচকিতে চোট পাওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নাইজেল ডি ইয়োংকে ছাড়াই খেলতে হতে পারে নেদারল্যান্ডসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 05:13 AM

Updated : 22 Aug 2022, 06:37 PM

চোটের কারণে ডি ইয়োংকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে মঙ্গলবার জানায় ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ১৩ জুলাই রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস যদি এবারও ফাইনালে উঠতে পারে তারপরও এসি মিলানের এই মিডফিল্ডারের মাঠে নামার সম্ভাবনার ক্ষীণ।

তবে ডি ইয়োং বিশ্বকাপ দলের সঙ্গে ব্রাজিলেই থাকবেন বলে জানিয়েছে ডাচ সংস্থাটি।

গত রোববার ফরতালেজায় মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কুঁচকির চোটে মাত্র ৯ মিনিট পরই মাঠ ছাড়েন ডি ইয়োং। ম্যাচটি ২-১ গোলে জেতে ডাচরা।

সালভাদরে আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ কোস্টা রিকা।