ফাইনালের আগে ফিরতে চায় না যুক্তরাষ্ট্র
বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের আত্মবিশ্বাস তুঙ্গস্পর্শী। খেলোয়াড়দের পরিবারের যেসব সদস্য ব্রাজিলে গেছেন, তাদের বাড়ি ফেরার বিমান টিকেট ফাইনালের পরে কাটতে পরামর্শ দিয়েছেন তিনি।
সালভাদরে মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। বাজিকরদের কাছে টুর্নামেন্টের পঞ্চম ফেভারিট বেলজিয়ামের বিপক্ষে ক্লিন্সমানের দলকেই সবাই পিছিয়ে রাখছে।
"ইয়ুর্গেন ইতিবাচক ছাড়া আর কিছুই নন। সে আমাদের ফ্লাইট পরিবর্তন করে ১৪-১৫ জুলাইয়ে নিতে বলেছে। কারণ, আমরা এখানে শেষ পর্যন্ত থাকব। এ থেকেই বোঝা যায়, সে কতটা ইতিবাচক এবং এই দলের ওপর তার কতটা আস্থা।"
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল হবে আগামী ১৩ জুলাই।
শুধু ক্লিন্সমানই নন, দলের সব খেলোয়াড়ই বিশ্বাস করে, তারা আরো এগিয়ে যেতে পারে।
গনজালেস বলেন, "এর অর্থ এই যে, আমরা সবাইও তার মতোই আত্মবিশ্বাসী এবং আমাদের সবার এই দলের ওপর আস্থা আছে। এখানে আরো কয়েক সপ্তাহ থেকে যাওয়ারই পরিকল্পনা আমাদের।"
