২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ আর একের লড়াই

শেষ ষোলোতে নেদারল্যান্ডস আর মেক্সিকোর লড়াইটাকে ১০ আর একের লড়াই বললেও ভুল হবে না। এই শিরোনাম দিয়ে আসলে ডাচদের দুর্দান্ত আক্রমণ আর মেক্সিকোর অসাধারণ রক্ষণকেও বোঝায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 04:43 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

রবিন ফন পের্সি ও আরিয়েন রবেন সমৃদ্ধ ডাচদের আক্রমণভাগ এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে সর্বোচ্চ ১০ গোল পেয়েছে। আর মেক্সিকো গ্রুপ পর্বে মাত্র একটি গোলই খেয়েছে।

রোববারের নেদারল্যান্ডস-মেক্সিকো ম্যাচটিকে তাই দুর্দান্ত এক আক্রমণভাগের সঙ্গে অসাধারণ রক্ষণের লড়াই বললেও ভুল হবে না।

শেষ ষোলোতে নেদারল্যান্ডস-মেক্সিকো ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা দে কাস্তেলাও, ফরতালেজা

ধারণক্ষমতা: ৬০ হাজার ৩৪২

ম্যাচ শুরু: রোববার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: পেদ্রো প্রোয়েনকা (পর্তুগাল)

# ১০ গোল করে এই বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করা দল নেদারল্যন্ডস।

# এই টুর্নামেন্টে ৩টি করে গোল করেছেন ডাচ ফরোয়ার্ড রবিন ফন পের্সি ও আরিয়েন রবেন।

# এর আগে মাত্র দুবারই শেষ ষোলো পেরিয়েছে মেক্সিকো। ১৯৭০ ও ১৯৮৬, দুবারই তারা ছিল স্বাগতিক

# কোস্টা রিকা ও বেলজিয়ামের মতো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করেছে মেক্সিকো।

# মুখোমুখি হওয়া ৬ ম্যাচের ৩টিতে জিতেছে নেদারল্যান্ডস, মেক্সিকোর জয় দুটি; বাকি একটি ম্যাচ হয়েছে ড্র।