দেশে ফিরেছেন সুয়ারেস
ব্রাজিল ছেড়ে উরুগুয়েতে ফিরেছেন লুইস সুয়ারেস। জর্জো কিয়েল্লিনির কাঁধে কামড় দেয়ায় ইতালি ম্যাচের পর বিশ্বকাপ শেষ হয়ে গেছে এই স্ট্রাইকারের।
মঙ্গলবার ইতালির বিপক্ষে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে ইউভেন্তুসের ডিফেন্ডার কিয়েল্লিনিকে কামড় দিয়ে চার মাসের জন্য নিষিদ্ধ হন সুয়ারেস। দেশের হয়ে নয়টি ম্যাচেও খেলতে পারবেন না তিনি। একই সঙ্গে এক লক্ষ ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে লিভারপুলের এই স্ট্রাইকারকে।
ভোরের আগেই মন্তেভিদিওতে পৌঁছান সুয়ারেস। উরুগুরের প্রধান বিমান বন্দরের পাশে সেনা ঘাঁটিতে প্রেসিডেন্ট হোসে মুজিকার সঙ্গে দেখা করেন তিনি।
