২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির অনুশীলনে ব্রাজিলের হেলিকপ্টার

চিলির অনুশীলন চলার সময় মাথার ওপর উড়ছিল ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবোর হেলিকপ্টার। স্বাগতিকদের বিপক্ষে শনিবার দ্বিতীয় রাউন্ডের মুখোমুখি হওয়ার আগের এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ চিলির কোচ হোর্হে সামপাওলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 08:17 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

অনুশীলনের খবর জানতে সাংবাদিকরা হেলিকপ্টার ব্যবহার করায় বৃহস্পতিবার অনুশীলন বন্ধ করে দেয় চিলি।

চিলির গণমাধ্যম কর্মকর্তা বলেন, “শুরুর কয়েক মিনিট পরই চিলির অনুশীলন বন্ধ হয়ে যায়। কারণ, তখন মাঠের ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ছিল।”

দ্বিতীয় রাউন্ডে বেলো হরিজন্তেতে ‘ফেভারিট’ ব্রাজিলের বিপক্ষে খেলবে চিলি। লাতিন আমেরিকার এই দেশটির কোচের শঙ্কা, প্রতিপক্ষ তার দলের কৌশল সম্পর্কে ধারণা পেতে চায়।

চিলির ডিফেন্ডার মাওরিসিও ইসলা বলেন, “হেলিকপ্টারের বিষয়ে সবচেয়ে উদ্বিগ্ন ছিলেন আমাদের কোচ। কারণ, তখন তিনি কৌশল নিয়ে কাজ করছিলেন। আর তিনি চান না প্রতিপক্ষ আমাদের খেলার কৌশল জেনে যাক।”

সাংবাদিকদের অট্টহাসির মুখে তিনি যোগ করেন, “আমরা বল মেরে হেলিকপ্টারটিকে নামানোর চেষ্টা করেছিলাম কিন্তু এটি কাজ করেনি।”