২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেবয়ের বিপক্ষে জিতলেন নেইমার

চিলির বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামার আগেই একটি জয় পেলেন নেইমার। প্লেবয় সাময়িকীর বিরুদ্ধে আদালতে একটি আপিল করেছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড। সাও পাওলোর আদালতের রায়টি তার পক্ষেই গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 06:49 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

প্লেবয়ের ব্রাজিল সংস্করণের জুন ইস্যুর প্রচ্ছদে পাত্রিসিয়া জর্দানের একটি ছবি দিয়ে নিচে লেখা হয়েছিল, নেইমারকে মুগ্ধ করেছিলেন বাদামি চুলের এই মডেল।

নেইমারের অনুমতি না নিয়েই তার নাম প্লেবয়ের প্রচ্ছদে ব্যবহার করা হয়েছিল। আর যৌনাবেদনময়ী এই মডেলের সঙ্গেও কোনো সম্পর্ক নেই ব্রাজিল তারকার।

আদালত প্লেবয় ব্রাজিলের জুন মাসের সব কপি পত্রিকা-স্ট্যান্ড থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এই আদেশ অমান্য করলে প্রতিদিনের জন্য ৪ হাজার ৫৩১ ডলার করে জরিমানা দিতে হবে প্লেবয়কে।

নেইমারের অফিসিয়াল 'ফ্যান' ওয়েবসাইট তাদের প্রিয় তারকার এই জয় উদযাপন করা হয়েছে। তাদের দাবি, প্রকাশক একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল।

বেলো হরিজন্তেতে শনিবার চিলির বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১০টায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।